পবিপ্রবিতে ওয়ার্কশপ’র উদ্বোধন

স্টাফ রিপোর্টার 3
পটুয়াখালী বার্তা, পটুয়াখালী

তারিখ: ২০১৬-০৯-০৩ | সময়: ০৭:১৯:০৪


দুমকি প্রতিনিধি ॥ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আইসিডিডিআরবি এর উদ্যোগে “বায়োসেফটি এন্ড বায়োসিকিউরিটি ইন ল্যাবরেটরী ডায়াগনোসিস এন্ড রিসার্স” শীর্ষক ট্রেনিং ওয়ার্কশপ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টায় ভাইস-চ্যান্সেলর সচিবালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত ওয়ার্কশপ এর উদ্বোধন করেন প্রধান অতিথি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামসুদ্দীন। রেজিস্ট্রার প্রফেসর জেহাদ পারভেজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ওয়ার্কশপের রিসোর্স পার্সন ড. মোঃ আবুল সিকদার, ড. আসাদুল গনি, নিউট্রিশন এন্ড ফুড সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ রবিউল হক, মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. সুলতান মাহমুদ, কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. আবুল কাসেম চৌধুরী । ওয়ার্কশপে বিভিন্ন অনুষদের প্রায় ৫০ জন শিক্ষক, শিক্ষার্থী অংশগ্রহণ করে।





Name:

Email:

Website:

Comment:


Comments