বাউফল উপজেলা চেয়ারম্যান কারাগারে

স্টাফ রিপোর্টার 3
পটুয়াখালী বার্তা, পটুয়াখালী

তারিখ: ২০১৬-০৯-০৫ | সময়: ০৭:৫১:৪৪


বাউফল প্রতিনিধি ॥ বাউফল উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো.মজিবুর রহমান মুন্সিকে দুদকের দায়ের করা মামলায় গ্রেফতার করা হয়েছে। ৪ সেপ্টেম্বর রবিবার রাত সাড়ে ১২ টায় দিকে ঢাকার মগবাজারের ডাক্তার গলির নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ৫ সেপ্টেম্বর আদালতে হাজির করা হলে ঢাকার মহানগর হাকিম মেহের নিগার সূচনা কারাগারে পাঠানোর আদেশ দেন।
সংশ্লিষ্ট সূত্র জানাগেছে, ২০০৬ সালে ঢাকার দয়াগঞ্জের সুইপারদের জন্য নির্মাণাধীন একটি বহুতল ভবন হেলে পড়ার ঘটনায় তৎকালীন ঢাকা সিটি কর্পোরেশনের প্রকৌশলী মেজবাহুল করিম, সহকারি প্রকৌশলী বর্তমান বাউফল উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মজিবুর রহমান মুন্সি, সহকারি প্রকৌশলী নির্মল চন্দ্র দে ও নির্মাণকারী প্রতিষ্ঠানের ঠিকাদার আবুল হোসেন চৌধুরীকে আসামী করে দুদক চলতি বছরের ১৩ জুন গেন্ডারিয়া থানায় দুর্নীতি দমন আইনে একটি মামলা দায়ের করেন। নির্মাণাধীন ওই বহুতল ভবনটি হেলে পড়ায় সরকারে ২ কোটি ১২ লাখ ১২ হাজার টাকা আর্থিক ক্ষতি হয়েছে বলে জানানো হয়। প্রায় এক দশক অনুসন্ধানের পর দুদক ওই মামলাটি দায়ের করেন। ওই মামলা ছাড়াও উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে আর্থিক কেলেংকারির অভিযোগ এনে দুদক আরো ৩টি মামলা দায়ের করেছেন। প্রথম মামলাটির প্রধান আসামি প্রকৌশলী মেজবাহুল হককে ১৪ জুন গ্রেফতার করা হয়েছে।





Comment Disabled

Comments