জমিজমার বিরোধের জের গলাচিপায় একজন নিহত

স্টাফ রিপোর্টার 3
পটুয়াখালী বার্তা, পটুয়াখালী

তারিখ: ২০১৬-০৯-০৫ | সময়: ০৭:১৫:২১


গলাচিপা প্রতিনিধি ॥ জমিজমার বিরোধের জের ধরে আকতার মৃধা (৪৫)প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার গলাচিপা সদর ইউনিয়নের পক্ষিয়ার মাঝগ্রামে ৪ সেপ্টেম্বর রবিবার। ঘটনাস্থল গলাচিপা থানা পুলিশ পরিদর্শন করেন।
এলাকাবাসী ও পুলিশ জানায়, পক্ষিয়া গ্রামের আ: রহিম মৃধার সাথে গলাচিপার ইউনুস হাওলাদারের দীর্ঘদিন ধরে ১৫শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছিল। রহিম মৃধার সন্তানরা বিরোধী সম্পত্তিতে চাষাবাদ করে এ বছরও জমিতে চারা রোপন করে। ইউনুস হাওলাদারের ছেলে জিয়া (৩৫) মেয়ে নিপা (২২) এর নেতৃত্বে গলাচিপা পৌরসভা থেকে একদল সন্ত্রাসী ঘটনা স্থল গিয়ে রোপণকৃত জমিতে ট্রাক্টর চালিয়ে তছনছ করে। এ সময় আকতার মৃধা বাধা দিলে তাকে পিছন থেকে লাঠি দ্বারা সন্ত্রাসীরা আঘাত করলে ঘটনাস্থলে জ্ঞান হারায়। তাৎক্ষণিকভাবে গলাচিপা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশালে নেয়ার পথে পটুয়াখালীর লেবুখালী নামক স্থানে তার মৃত্যু হয়। এ ব্যাপারে গলাচিপা থানা অফিসার ইনচার্জ আ: রাজ্জাক মোল্লা জানান, লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। তবে মামলার প্রস্তুতি চলছে।





Comment Disabled

Comments