গলাচিপা মহিলা ডিগ্রি কলেজে নবীনবরণ

স্টাফ রিপোর্টার 3
পটুয়াখালী বার্তা, পটুয়াখালী

তারিখ: ২০১৬-০৯-০৫ | সময়: ০৭:১৪:২৭


গলাচিপা প্রতিনিধি ॥ গলাচিপা মহিলা ডিগ্রি কলেজে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে কলেজ মিলনায়তনে ছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ৫ সেপ্টেম্বর সোমবার কলেজের গভর্নিংবডির সভাপতি মিসেস সালমা ওয়াহিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সন্তোষ কুমার দে, বিশেষ অতিথি আ’লীগের সা: সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, কলেজের অধ্যক্ষ মো: শাহজাহান মিয়া, উপাধ্যক্ষ মো: মিজানুর রহমান, গভর্নিংবডির সদস্য ডা:মহসিন মিয়া, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সুমিত কুমার দত্ত মলয়, কলেজের প্রভাষক ও সাংবাদিক মো: হারুন অর রশিদ, শাহরিয়ার কবির, ছাত্রী ইশরাত জাহান মৌ ও সুজনা ইমরজ প্রমুখ। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।





Comment Disabled

Comments