গলাচিপায় জমিজমা নিয়ে সংঘর্ষে এক যুবক খুন

স্টাফ রিপোর্টার 3
পটুয়াখালী বার্তা, পটুয়াখালী

তারিখ: ২০১৬-০৯-০৪ | সময়: ০৮:১৭:৫৫


গলাচিপা প্রতিনিধি ॥ গলাচিপায় জমিজমা নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে আক্তার মৃধা (৪৫) নামে এক যুবক খুন হয়েছে। ঘটনানি ঘটেছে ৪ সেপ্টেম্বর উপজেলার পূর্ব পক্ষিয়া গ্রামে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠিয়েছে।
নিহতে পরিবার সূত্র জানায়, পূর্বপক্ষিয়া গ্রামের রহিম মৃধার সাথে ইউনুস মৃধার দীর্ঘ দিন যাবত জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এনিয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে দু’পক্ষ মামলা করে। রোববার সকালে ওই বিরোধীয় জমিতে রহিম মৃধার ছেলে আক্তার মৃধা চাষাবাদ করতে গেলে ইউনুস হাওলাদার ও তার ছেলে জিয়া বাঁধা দিলে সংর্ঘষ বাঁধে। সংঘর্ষে আক্তার গুরুত্বর আহত হলে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়। গলাচিপা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আ.রাজ্জাক জানান, ঘটনাস্থল পরির্দন করেছি। মামলার প্রস্তুতি চলছে।





Comment Disabled

Comments