বৌদ্ধ বিহার সমিতির কার্যনির্বাহী কমিটি গঠিত

স্টাফ রিপোর্টার 3
পটুয়াখালী বার্তা, পটুয়াখালী

তারিখ: ২০১৬-০৯-০৪ | সময়: ০৭:২৪:১৮


কলাপাড়া প্রতিনিধি ॥ রাখাইনদের সংগঠন পটুয়াখালী বৌদ্ধ বিহার সমিতির কার্য নির্বাহী কমিটি গঠিত হয়েছে। ২ সেপ্টেম্বর সর্বসম্মত সিদ্ধান্তে এক সভার মধ্য দিয়ে এ কমিটি গঠিত হয়। রাখাইন মংখে হাওলাদারকে সভাপতি এবং মংথান তালুকদারকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য এ কমিটি গঠণ করা হয়েছে। বৌদ্ধ বিহার মিলনায়তনে রাখাইনদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এ সভায় উপস্থিত ছিলেন। সমিতির অন্যান্য সদস্যরা হলেন, সহ সভাপতি এমং তালুকদার, চিনথামং তালুকদার। যুগ্ম সাধারণ সম্পাদক উথানচো, খেনমংলা। কোষাধ্যক্ষ মংলাচিন। সাংগঠনিক সম্পাদক মংম্যাথান তালুকদার। প্রচার সম্পাদক উ নিলেন। এছাড়া নির্বাহী সদস্য করা হয়েছে মংচোথিন তালুকদার, মংচোথান তালুকদার, অংম্যান্ট মাতুব্বর, নয়মং তালুকদার, মংবাতেন তালুকদার, উচোওয়েন, থয়মংচিং তালুকদার, মংথানচিং তালুকদার, চান নুয়ে, উচানচিং, খেনসে ওয়েন, মংতেনথান।





Comment Disabled

Comments