কুয়াকাটায় তড়িতাহত হয়ে একজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার 3
পটুয়াখালী বার্তা, পটুয়াখালী

তারিখ: ২০১৬-০৯-০৫ | সময়: ০৮:২৪:০৭


কলাপাড়া প্রতিনিধি ॥ কুয়াকাটা পৌরসভার কালাচানপাড়া রাখাইন পল্লীতে মনোয়ার হোসেন (৬০) এক ব্যক্তি তড়িতাহত হয়ে মারা গেছেন। ৫ সেপ্টেম্বর সোমবার দুপুরে কালাচান পাড়ায় মংম্যা রাখাইনের ঘরে পানির বৈদ্যুতিক মর্টার চালু করতে গিয়ে মনোয়ার তড়িতাহত হয়। তাৎক্ষণিক তাকে শঙ্কাজনক অবস্থায় কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মহিপুর থানার ওসি এসএম মাকসুদুর জানান, তড়িতাহত হয়ে মারা যাবার খবর তিনি শুনেছেন। খোঁজ-খবর নিচ্ছেন।





Comment Disabled

Comments