জাল টাকার নোটসহ তিনজন গ্রেফতার

স্টাফ রিপোর্টার 3
পটুয়াখালী বার্তা, পটুয়াখালী

তারিখ: ২০১৬-০৯-০৩ | সময়: ০৭:২৪:২৩


কলাপাড়া প্রতিনিধি ॥ কলাপাড়ায় জাল টাকাসহ তিনজনকে থানা পুলিশ গ্রেফতার করেছে। এরা হচ্ছে বাউফল উপজেলার চর আলগী গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে জাফর ইকবাল মনসুর (২২), দাসপাড়া গ্রামের আলী হেসেনের ছেলে মোঃ সালাম (২৬) ও কলাপাড়ার খাজুরা গ্রামের হাজী আমজেদ আলী ফকিরের ছেলে কালাম ফকির (২৬)। ২ সেপ্টেম্বর শুক্রবার রাত আনুমানিক ১০টায় কলাপাড়া পৌরশহরের নাচনাপাড়া চৌরাস্তা থেকে এক হাজার টাকার একটি জাল নোটসহ এদের গ্রেফতার করা হয়। এসময় শহীদ নামের একজন পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আরও কিছু নোট ছিড়ে ফেলে। এ ঘটনায় একটি মামলা হয়েছে। কলাপাড়া থানার ওসি জিএম শাহনেওয়াজ জানান, বিষয়টি তদন্ত করে এ চক্রের হোতাদের গ্রেফতারের চেষ্টা চলছে।





Comment Disabled

Comments