শোক সংবাদ

স্টাফ রিপোর্টার 3
পটুয়াখালী বার্তা, পটুয়াখালী

তারিখ: ২০১৬-০৯-০৪ | সময়: ০৭:৩৫:১৬


কলাপাড়া প্রতিনিধি ॥ কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মেজবাহউদ্দিন মাননু’র মামা ও মিঠাগঞ্জ ইউনিয়নের বিশিষ্ট সমাজ অনুরাগী সৈয়দ আব্দুল মান্নান (৯৮) শনিবার দিবাগত রাত এক টা ৫৫ মিনিটে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি--------রাজিউন)। তিনি আট ছেলে, পাঁচ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ৪ সেপ্টেম্বর রবিবার জোহর নামাজ বাদ কলাপাড়া বড় জামে মসজিদ মাঠে প্রথম দফা নামাজে জানাজা এবং তেগাছিয়া বাজার জামে মসজিদ মাঠে আসর নামাজ বাদ দ্বিতীয় নামাজে জানাজা শেষে তেগাছিয়া গ্রামের নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে। স্থানীয় সাংবাদিকরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।





Comment Disabled

Comments