গলাচিপায় ড. শারমিন জাহানকে সংবর্ধনা
পটুয়াখালী বার্তা, পটুয়াখালী
তারিখ: ২০১৬-০৯-০৩ | সময়: ০৭:১৮:০৩
গলাচিপা প্রতিনিধি ॥ পটুয়াখালীর গলাচিপায় মডেল মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে পিএইচডি ডিগ্রি লাভ ও সাংহাই জে টি ইউ ইউনিভাসির্টি থেকে আউট স্ট্যাডিং গ্রাজুয়েট অব সাংহাই জে টি ইউ ইউনিভার্সিটি এবং এস জে টি ইউ এক্সিলেন্ট পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট-২০১৬ আওয়ার্ড অর্জন করায় গলাচিপা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের বিদ্যোৎসাহী সদস্য, সাবেক সফল বস্ত্র প্রতিমন্ত্রী আলহাজ্ব আখম জাহাঙ্গীর হোসাইন এম পি সুযোগ্য কন্যা ড. শারমিন জাহান এর সংবর্ধনা দেওয়া হয়েছে।
গলাচিপা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি শ্যামাকান্ত বিশ্বাসের সভাপতিত্বে ৩ সেপ্টেম্বর শনিবার সকাল ১০টায় গলাচিপা মডেল মাধ্যমিক বিদ্যালয়ে এ সংবর্ধনার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী-৩ আসনের এমপি আখম জাহাঙ্গীর হোসাইন, তার স্ত্রী মোসাঃ সেলিহা হোসাইন, উপজেলা চেয়ারম্যান মোঃ সামসুজ্জান লিকন, উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল বাকি, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা টিটো, সাংগঠনিক সম্পাদক তপন বিশ্বাস, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ কাওসার প্রমুখ।



