স্কুল কাম-সাইক্লোন সেল্টারের উদ্বোধন

স্টাফ রিপোর্টার 3
পটুয়াখালী বার্তা, পটুয়াখালী

তারিখ: ২০১৬-০৯-০২ | সময়: ০৮:১৪:১৪


গলাচিপা প্রতিনিধি ॥ পটুয়াখালীর গলাচিপায় দক্ষিণ বাউরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও প্রায়ত সৌদি বাদশাহর অনুদানে ফায়েল খায়ের প্রোগ্রামের অংশ হিসেবে ইসলামিক উন্নয়ন ব্যাংক কর্তৃক নির্মিত বাদুরাহাট মাধ্যমিক বিদ্যালয় কাম-সাইক্লোন সেল্টারের উদ্বোধন করেন পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা)আসনের এমপি আখম জাহাঙ্গীর হোসাইন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ সামসুজ্জান লিকন, উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল বাকি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক বাবু সন্তোষ কুমার দে, সাধারণ সাম্পাদক মোঃ গোলাম মোস্তফা টিটো, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ জিল্লুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ ফরিদ আহসান কচিন প্রমুখ।
উদ্বোধন শেষে এমপি আখম জাহাঙ্গীর হোসাইন বলেন, পবিত্র কোরান ও হাদিসে জঙ্গিবাদ ও সন্ত্রাসের কোন স্থান নেই। জঙ্গিবাদ ও সন্ত্রাসীদের স্থান বাংলার মাটিতে হবে না। এ জন্য দেশের সকল নাগরিককে ঐক্যবদ্ধ হয়ে এই দূস্কৃতিকারীদের প্রতিহত করার আহবান জানান।





Name:

Email:

Website:

Comment:


Comments