কলাপাড়ায় জেলা করার দাবিতে মানববন্ধন সমাবেশ
পটুয়াখালী বার্তা, পটুয়াখালী
তারিখ: ২০১৬-০৯-০১ | সময়: ০৯:৩৪:৪৪
কলাপাড়া প্রতিনিধি ॥ কলাপাড়াকে জেলা করার দাবিতে ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কে প্রায় দুই ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন শ্রেণিপেশার হাজার হাজার মানুষ এ কর্মসূচিতে অংশ নেয়। মানবন্ধন শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। কলাপাড়া জেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা কমান্ডার বদিউর রহমান বন্টিন সমাবেশে সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি মেজবাহউদ্দিন মাননু, সাধারণ সম্পাদক মোহসিন পারভেজ, সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, সাংবাদিক শামসুল আলম, সহকারী অধ্যাপক আওয়মী লীগ নেতা মঞ্জুরুল আলম, প্রভাষক ও সাংবাদিক নেছারউদ্দিন আহমেদ টিপু, উপাধ্যক্ষ নুর বাহাদুর, ইউপি চেয়ারম্যান এবিএম হুমায়ুন কবির, বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি নজরুল ইসলাম নজির মিয়া, প্রভাষক ইউসুফ আলী, জাপা সভাপতি আমজাদ হোসেন হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, অধ্যক্ষ আবু ছাইদ, কুয়াকাটা পৌরসভার কাউন্সিলর সাগর মোল্লা, কলাপাড়া পৌরসভার কাউন্সিলর আল-আমিন সরদার, মুক্তিযোদ্ধা হাবিবুল্লাহ রানা, শিক্ষক সুভাষ চন্দ্র বিশ^াস, এ্যাডভোকেট হাবিবুর রহমান, পুস্তক ব্যবসায়ী সমিতির সভাপতি অমল মুখার্জী, মনিরুল ইসলাম, মাসুদ খান বকু, জাহাঙ্গীর আলম তালুকদার, প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান বুলেট, প্রধান শিক্ষক আবুল হোসেন, আইনজীবি সহকারী সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম প্রমুখ। বক্তারা পর্যটন কেন্দ্র কুয়াকাটা, পায়রা সমুদ্র বন্দর, শের-ই-বাংলা নৌঘাটি, পায়রা তাপ বিদ্যুত কেন্দ্র, দ্বিতীয় সাব মেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশনসহ সরকারের বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়ন এলাকা কলাপাড়াকে জেলা করার জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানান।
বক্তারা বলেন, সরকারের এসব মেগা প্রকল্প বাস্তবায়ন করতে এখনই জেলা প্রশাসনের কর্মকর্তাদের অধিকাংশ সময় ব্যয় করতে হচ্ছে। তাই যৌক্তিক কারণে সরকারে উন্নয়নের মহাসড়ক প্রশস্থ করতে কলাপাড়াকে জেলা করার দাবি জানান। এছাড়া কলাপাড়া সংসদীয় আসনে রয়েছে দু’টি উপজেলা, তিনটি থানা, দু’টি পৌরসভা, ১২ টি ইউনিয়ন। এছাড়াও তালতলী উপজেলার অধিকাংশ মানুষ কলাপাড়ায় হাট-বাজার থেকে শুরু করে চিকিৎসা সেবাসহ বিভিন্ন কর্মকান্ড সম্পাদন করেন। ভৌগলিক কারনেই কলাপাড়া জেলাকরণের বহু আগেই সরকারের পরিকল্পনা রয়েছে।



