পবিপ্রবি’তে পদোন্নতি বঞ্চিত মুক্তিযোদ্ধার কোটায় পোষ্য শিক্ষক

স্টাফ রিপোর্টার 3
পটুয়াখালী বার্তা, পটুয়াখালী

তারিখ: ২০১৬-০৯-০১ | সময়: ০৯:২৯:৩৫


দুমকি প্রতিনিধি ॥ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মুক্তিযোদ্ধার পোষ্য কোটায় একজন সহযোগী অধ্যাপকের পদোন্নতি না দেয়ার অভিযোগ উঠেছে।
পবিপ্রবি’র দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের ইমার্জেন্সি ম্যানেজমেন্ট বিভাগে কর্মরত সহকারী অধ্যাপক মোঃ সামসুজ্জোহা গত ৯ মে, ১০ ‘প্রভাষক’ পদে যোগদান করেন এবং ৯ মে, ১২ তারিখে ‘সহকারী অধ্যাপক’ পদে পদোন্নতি লাভ করেন। তিনি একজন বীর মুক্তিযোদ্ধার নাতি। পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের ২২তম সভার সিদ্ধান্তে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীর পর্যায়োন্নয়ন নীতিমালায় নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা ব্যতিরেকে শুধুমাত্র অভিজ্ঞতার ক্ষেত্রে মুক্তিযোদ্ধা পোষ্য কোটার ক্ষেত্রে এক বছর শিথিলযোগ্য যা চাকুরি জীবনে একবারই প্রযোজ্য হবে’ এ অবস্থায় তিনি গত ৯ মে ২০১৬ তারিখ থেকে তিনি সহযোগী অধ্যাপক পদে পদোন্নতির যোগ্যতা লাভ করেছেন। কিন্তু যথাযথ আবেদন করা হলেও কর্তৃপক্ষ রহস্যজনকভাবে তার পদোন্নতি দেয়নি। পবিপ্রবি’র রেজিস্ট্রার প্রফেসর জেহাদ পারভেজ-এ প্রসঙ্গে বলেন এ বিষয়ে উদ্যানতত্ত্ব বিভাগের প্রফেসর মোহাম্মদ আলীকে আহবায়ক করে পাঁচ সদস্য বিশিষ্ট মতামত কমিটি গঠন করা হয়েছে। কমিটির মতামত পেলে সিদ্ধান্ত নেয়া হবে। মতামত কমিটির আহবায়ক প্রফেসর মোহাম্মদ আলীকে প্রশ্ন করা হলে তিনি জানান, সংশ্লিষ্ট কমিটি হতে আমি পদত্যাগ করেছি । এ বিষয়ে এখন কোন মন্তব্য করতে চাই না।





Name:

Email:

Website:

Comment:


Comments