দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আলোচনা সভা পটুয়াখালী জেলা আওয়ামীগের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ডিসেম্বর) সন্ধ্যায় পটুয়াখালী পৌর আওয়ামী লীগের আয়োজনে পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ তারিকুজ্জামান মনি এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা আওয়ামীলীগ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর ও বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. সুলতান আহমদ মৃধা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা: মো: শফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মো: রিয়াজউদ্দিন মৃধা, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ গাজী মো: হাফিজুর রহমান ছবীর, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এ্যাড. হারুন অর রশীদ, জেলা যুবলীগের সাবেক আহবায়ক আলহাজ্ব আরিফুজ্জামান রনিসহ শহর আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ,সাধারন সম্পাদক সহ অন্যান্য নেতানেত্রী ও কর্মীরা।
উক্ত সভায় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলের সিদ্ধান্ত মেনে প্রার্থীর পক্ষে কাজ করা এবং ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে এ ব্যাপারে নেতাকর্মীদের নিরলস কাজ করার কথা বলেছেন।