কলাপাড়ায় সড়ক দূর্ঘটনা: কর্মস্থলে যাওয়া হলো না সুমনের
সুনান বিন মাহাবুব, পটুয়াখালী অফিস:
Update Time :
Friday, February 9, 2024
/
1004 Time View
/
Share
পটুয়াখালীর কলাপাড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সুমন নামে এক তরুণ নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন নিহতের বন্ধু আপন নামে আরেক তরুণ। শুক্রবার বিকেলে উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমন মোল্লা ঐ এলাকার খোকন মোল্লার ছেলে এবং শাহাদাৎ হোসেন আপন একই এলাকার আবু বকর ছিদ্দিকের ছেলে। তারা দু’জনেই মাংসের দোকানে কাজ করতেন।
স্থানীয়রা জানান, বিকেলে আপন তার বন্ধু সুমন মোল্লাকে নিয়ে মোটরসাইকেলযোগে নাচনাপাড়া এলাকা দিয়ে মাছ বাজারে তাদের কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় ঐ এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়েন তারা। পরে তাদের হাসপাতালে নেয়া হলে সমুনের মৃত্যু হয়।
কলাপাড়া থানার ওসি আলী আহম্মেদ জানান, খবর পেয়ে হাসাপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনার পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন।