স্থানীয় সরকার প্রতিষ্ঠানের বিভিন্ন পদে মোট ২৩৩টি সাধারণ ও উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এসব নির্বাচনে ভোট গ্রহণ করা হবে আগামী ৯ মার্চ। বুধবার নির্বাচন ভবনে ইসি সচিব মো. জাহাংগীর আলম এসব নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
নির্বাচন পটুয়াখালী জেলার পটুয়াখালী পৌরসভা, বরগুনা জেলার আমতলি পৌরসভা, জামালপুর জেলার বকশিগঞ্জ পৌরসভা ও ১৫টি পৌরসভার শূন্যপদ, সাধারণ ১৩টি ইউনিয়ন পরিষদ , ইউনিয়ন পরিষদের বিভিন্ন শূন্যপদে উপনির্বাচন ১৯০টি এবং জেলা পরিষদের শূন্যপদে উপনির্বাচন ৭টি ও সংরক্ষিত কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর পদে ইভিএম এ অনুষ্ঠিত হবে।
ঘোষিত তফসিল অনুযায়ী, এসব নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ১৩ ফেব্রুয়ারি, মনোনয়ন বাছাই ১৫ ফেব্রুয়ারি, আপিল নিষ্পতি ১৯ ও ২০ ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ ফেব্রুয়ারি, প্রতীক বরাদ্ধ ২৩ ফেব্রুয়ারি এবং ৯ মার্চ সকাল ৮ টা থেকে ৪ টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।