পটুয়াখালীতে ইলেক্ট্রনিক্স সামগ্রী ব্যবসায়ীদের নিয়ে “পটুয়াখালী ইলেক্ট্রনিক্স এসোসিয়েশন” গঠন করা হয়েছে। ০৩ ফেব্রুয়ারী (শনিবার) পটুয়াখালী চেম্বার অব কর্মাসে এক মত বিনিময় সভার মাধ্যমে উক্ত কমিটি গঠন করা হয়।
সভায় আহসানিয়া ইলেক্ট্রনিক্স এর স্বত্তাধিকারী মোঃ সোহাগ খন্দকারকে আহবায়ক এবং এম.এম ইলেক্ট্রার স্বত্তাধিকারী মোঃ মাকসুদুর রহমান, স্যামসাং ইলেক্ট্রার স্বত্তাধিকারী মোঃ আসলামুল করিম, মোঃ মিজানুর রহমান খোকন, মোঃ সাইফুল ইসলাম সহ আরও ৮জনকে যুগ্ম আহবায়ক এবং তামিম ইলেক্ট্রনিক্স এর স্বত্তাধিকারী মোঃ জুয়েল গাজীকে সদস্য সচিব করে পটুয়াখালী ইলেক্ট্রনিক্স এসোসিয়েশনের একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।