বার্তা রিপোর্টঃ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে,দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে, পটুয়াখালী ০১( সদর, দুমকী, মির্জাগঞ্জ) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোয়ন প্রত্যাশী, সাবেক ধর্মমন্ত্রী এ্যাড.মো:শাহজাহান মিয়ার এমপির ছেলে,আলহাজ্ব এ্যাডভোকেট মোঃতারিকুজ্জামান মনি পটুয়াখালী পৌর আওয়ামী লীগ এর বিভিন্ন ওয়ার্ডের সভাপতি , সাধারন সম্পাদক ও সদস্যদের সাথে আজ বৃহঃপতিবার শহরের মল্লিকা রেস্তোরায় মত বিনিময় সভা করেন। উক্ত সভায় পটুয়াখালী পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শাহজালাল খান এর সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব এ্যাডভোকেট মোঃতারিকুজ্জামান মনি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাবেক আহবায়ক ও এমপি এ্যাড.মো:শাহজাহান মিয়ার কনিষ্ঠ সন্তান আলহাজ্ব এ্যাডভোকেট মোঃআরিফুজ্জামান রনি, পটুয়াখালী পৌর আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ এনায়েন হোসেন সহ আরও অনেক নেতৃবৃন্দ। এ সভায় এমপি এ্যাড.মো:শাহজাহান মিয়ার কনিষ্ঠ সন্তান আলহাজ্ব এ্যাডভোকেট মোঃআরিফুজ্জামান রনি বলেন, ” জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে তার পিতার আদর্শ ধারন করে তারা দুই ভাই রাজনীতির মাঠে কাজ করে যাচ্ছেন। তার বাবার দীর্ঘ ছয় দশকের রাজনীতিতে সব সময় পটুয়াখালী মাটি ও মানুষের কল্যানের জন্য কাজ করে গেছেন, এবার তার বাবার অসুস্থার জন্য এ আসনে তাদের বড় ভাই পটুয়াখালী সদরের সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এ্যাডভোকেট মোঃতারিকুজ্জামান মনির জন্য আওয়ামী লীগের মনোনয়ন চাইবেন। ” এছাড়া বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এ্যাড. হারুন অর রশিদ সহ পটুয়াখালী পৌর আওয়ামী লীগের সহ আরও অনেক নেতৃবৃন্দ। আলহাজ্ব এ্যাডভোকেট মোঃতারিকুজ্জামান মনি বলেন, ” তিনি পটুয়াখালী ০১( সদর, দুমকী, মির্জাগঞ্জ) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোয়ন প্রত্যাশী, তিনি তার বাবার মত জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে ১৯৯১ সাল থেকে পটুয়াখালী আওয়ামী লীগের রাজনীতিতে কাজ করে যাচ্ছেন। তিনি যদি মনোনয়ন পান তাহলে তার তার বাবার স্বচ্ছ ও পরিচ্ছন্ন ভারমূর্তির জন্য ভোটের মাঠে এগিয়ে থাকবেন এবং জননেত্রী শেখ হাসিনার পটুয়াখালীতে ব্যাপক উন্নয়ন কাজের ধারাবাহিকতা বজায় রাখবেন।” উক্ত সভায় ইদে মিলাদুন্নবীর দোয়া ও মোনাজাত করা হয় এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।