পটুয়াখালীর দশমিনায় সড়ক দুর্ঘটনায় মেহেদী হাসান বাবু নামে একজন নিহত হয়েছেন।তিনি উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের মৃত মোফাজ্জেল মৃধার একমাত্র ছেলে।
মেহেদী হাসান বাবু মার্কেন্টাইল ব্যাংকের পটুয়াখালী
শাখায় সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার বিকালে তিনি দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানি এলাকায় মটরসাইকেল দুর্ঘটনার শিকার হন। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে দশমিনা হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।