বিশ্ব শান্তি কল্পে ও দেশ মাতৃকার শুভ কল্যাণে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উপলক্ষে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ পটুয়াখালী জেলা শাখার আয়োজনে আলোচনা সভা ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টার সেন্টার পাড়া হিন্দু সমাজ গৃহ আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ পটুয়াখালী জেলা শাখার সভাপতি স্বপন ব্যানার্জীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাড. সঞ্জয় কুমার খাসকেল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ নূর কুতুবুল আলম। এছাড়াও আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান, পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুলতান আহমদ মৃধা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান, অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ মাঈনুল হাসান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. উজ্জল বোস, হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি অতুল চন্দ্র দাস, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ এর সদস্য সন্তোষ কুমার দাস, হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্ট ধর্ম বিষয়ক মন্ত্রণালয় পটুয়াখালী জেলার সহকারী পরিচালক উৎসব মুখর রায় সহ আরো অনেকে। আলোচনা সভা শেষে মঙ্গল শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদর্শন করে।