জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ পটুয়াখালী জেলা শাখার প্রশিক্ষণ ও সাংগঠনিক অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২টায় শহরের এসডিও রোডস্থ শহীদ স্মৃতি পাঠাগার মিলনায়তনে অধিবেশনের উদ্বোধন করেন পটুয়াখালী পৌর মেয়র মহিউদ্দিন আহাম্মেদ ও জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ নাসেহুন আমিন প্রমুখ। রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক ফরিদুজ্জামান খান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য আবুল ফারাহ পলাশ, সম্মিলিত সাংস্কৃতিক জোট পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক স্বপন ব্যানার্জী । অধিবেশনে গাজী মঈনুদ্দীন টারজানকে সভাপতি ও আমিনুল ইসলাম টিটোকে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়। নতুন কমিটি পটুয়াখালীর সাংস্কৃতিক অঙ্গনকে আরো বিকশিত করতে জোড়ালো ভুমিকা রাখবেন এমন প্রত্যাশা করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এর আগে শুক্রবার শিশু একাডেমীর প্রশিক্ষন কক্ষে দিনব্যাপী রবীন্দ্র সঙ্গীতের প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। ছায়ানট সংগীত বিদ্যালয় ও জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের শিক্ষক শিল্পী এটিএম জাহাঙ্গীর এবং শিল্পী সেমস্তী মঞ্জরী স্থানীয় শিল্পীদের প্রশিক্ষন প্রদান করেন।