পটুয়াখালীতে রেড ক্রিসেন্ট সোসাইটির যুব রেড ক্রিসেন্ট এর উদ্যোগে রেড ক্রস ও রেড ক্রিসেন্ট মৌলিক ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালী সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ে তিনদিন ব্যাপী উক্ত প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রুহুল আমিন , সহ: প্রধান শিক্ষক আলাউদ্দীন , সহ: প্রধান শিক্ষক ইব্রাহিম খলিল , সাবেক পটুয়াখালী রেড ক্রিসেন্ট যুব প্রধান মাকসুদুর রহমান, সাবেক পটুয়াখালী রেড ক্রিসেন্ট যুব প্রধান সজিব , বর্তমান যুব প্রধান নাছিমসহ যুব সদস্যরা।