পটুয়াখালীতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরিব অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ৯ এপ্রিল দুপুরে পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের ক্রোকমহল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আলোকিত কমলাপুর তরুণ সংগঠনের পক্ষ থেকে প্রায় তিন’শ জন নারী পুরুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।
এ সময় আলোকিত কমলাপুর তরুণ সংগঠনের সভাপতি আলহাজ্ব মো. তাজউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ উপহার বিতরণ করেন, কমলাপুর ইউনিয়নের কৃতি সন্তান সমাজসেবক ও মানবিক ডাক্তার হিসেবে পরিচিত পটুয়াখালী বক্ষব্যাধি হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. জিয়াউর রহমান।
ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক মো. শামীম হাওলাদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি ও দক্ষিণ ধরান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম, সহ-সভাপতি মো. হাসান মাসুদ রানা, যুগ্ন- সাধারণ সম্পাদক মো. আরিফ হোসেন ও মো. মশিউর রহমান ঈসা, সাংগঠনিক সম্পাদক মো. আরিফ মৃধা ও মো. মশিউর রহমান ঈসা ঘরামী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. সুলতান মাহমুদ, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. সোহাগ রানা, অর্থ বিষয়ক সম্পাদক মো. কামাল হোসেন ও প্রচার সম্পাদক মো. মহিব্বুল্লাহ উপস্থিত ছিলেন।
আলোকিত কমলাপুর তরুণ সংগঠন ২০২০ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই মানবিক ও সামাজিক কর্মকাণ্ড করে আসছে।