স্থাণীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, সরকারি জমি নিজের দাবি করে ব্যবসায়ীদের কাছ থেকে এক থেকে দেড় হাজার টাকা করে ভাড়া তোলেন বিএনপি নেতা আব্দুস সালাম খান ওরফে ব্যারিষ্টার সালাম। নাম প্রকাশ না করার শর্তে একাধিক দোকানদার বলেন, আগে তারা জানতেন এসব জায়গা সরকারি। তাই অস্থায়ী দোকান ঘরে ব্যবসা করছিলেন। কিন্তু কয়েক মাস ধরে ব্যারিস্টার সালাম এসব দোকানের জায়গা তার দাবি করে ভাড়া দাবি করেন। তখন থেকে তাকে ভাড়া দিয়ে আসছেন তারা।
এ বিষয়ে জানতে চাইলে সালাম খান ওরফে ব্যারিস্টার সালাম বলেন, আমি কোনো ভাড়া নেই না। ওটা কালাইয়া বাজার ইজারাদার দোকানপ্রতি সপ্তাহে ১০০ টাকা করে নেয়।
কালাইয়া ইউপি চেয়ারম্যান এসএম ফয়সাল আহম্মেদ বলেন, পরিত্যক্ত জায়গা দেখিয়ে সালাম খান কোর্টে মামলা করে দোকানদারের কাছ থেকে টাকা নেন।
বাউফল উপজেলা নির্বাহী অফিসার বশির গাজী বলেন, বিষয়টি খতিয়ে দেখে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।