শীর্ষ নেতৃত্বে কোন্দল, সাংগঠনিক কর্মকাণ্ডে নিষ্ক্রিয়তা, কমিটি-পদ নিয়ে বাণিজ্যসহ বিএনপিতে নানা অসঙ্গতি প্রতিনিয়তই বাড়ছে। এছাড়া বিএনপির নেতাকর্মীরা দেশের কোথাও সাংগঠনিক কর্মকাণ্ডে অংশ নেন না। এসব কারণে বিএনপি দিনদিন ব্যর্থ দলে পরিণত হচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, এখন বিএনপির নাম শুধু মুখে মুখেই শোনা যায়। দেশের অধিকাংশ জেলায় বিএনপির সক্রিয় কোনো কমিটি নেই। এছাড়া কেন্দ্রীয় ও তৃণমূল পর্যায়ে আধিপত্য নিয়ে দ্বন্দ্ব, নেতাদের সঙ্গে কর্মীদের মনোমালিন্য লেগেই আছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, বিএনপি রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যর্থ হলেও অগ্নিসন্ত্রাস-নাশকতা, মানুষ হত্যার মতো অপরাধ ঠিকই করে যাচ্ছে। তারা দেশবিরোধী নানা গুজব ছড়াচ্ছে, বাস-ট্রেনে আগুন দিয়ে নিরীহ মানুষকে পুড়িয়ে হত্যা করছে। এসব কারণে মানুষ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আন্তর্জাতিকভাবেও বিএনপির গায়ে সন্ত্রাসী দলের তকমা লেগে আছে। এদিকে, একের পর এক ব্যর্থতার কারণে হতাশায় নিমজ্জিত বিএনপির নেতাকর্মীরা। তাদের মধ্যে অনেকেই এখন দলে দলে বিএনপির রাজনীতি ছাড়ছেন।
এছাড়া নেতৃত্ব সংকটেও বিএনপিতে দেখা দিয়েছে দৈন্যদশা। ফলে বর্তমানে বিএনপি ব্যর্থ ও নামসর্বস্ব একটি দলে পরিণত হয়েছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।