পটুয়াখালী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব এ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া এর সহধর্মিণী মমতাজ শাহজাহান ২৬/০১/২০২৪ খ্রি. তারিখ রোজ শুক্রবার সকাল ৯ ঘটিকায় হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৭০ বছর।
সাবেক এমপি ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব এ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া’র সহধর্মিণী মমতাজ শাহজাহান এর জানাজা শুত্রবার ঢাকায় এবং শনিবার পটুয়াখালীতে অনুষ্ঠিত হয়েছে। জানাজা নামাজে পটুয়াখালীর বর্তমান এমপিগণ, রাজনীতিবিদ, প্রশাসনিক কর্মকতাসহ হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় সকলে মরহুমার বিদেয়ী আত্মার মাগফিরাত কামনা করেছেন।
জানাজা নামাজ শেষে মহরুমার মরদেহ পটুয়াখালী কেন্দ্রীয় কবরস্থানে প্রয়াত সাবেক এমপি ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব এ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া’র (মরহুমার স্বামী) পাশে দাফন সম্পন্ন করা হয়েছে।