দেশের ৯টি পৌরসভায় সাধারণ নির্বাচন আগামী ৯ মার্চ অনুষ্ঠিত হবে।নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের জানান, আগামী ৯ মার্চ দেশের ৯টি পৌরসভায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি জানান, এই ৯ পৌরসভায় ভোটগ্রহণ করতে নির্বাচন কমিশন ফাইল অনুমোদন করেছে।এই পৌরসভাগুলো হচ্ছে- জামালপুর জেলার বকশীগঞ্জ পৌরসভা, পটুয়াখালী পৌরসভা, রাজশাহী জেলার কাটাখালী পৌরসভা, সাতক্ষীরা সদর পৌরসভা, ময়মনসিংহ জেলার ত্রিশাল পৌরসভা, মুন্সীগঞ্জ পৌরসভা, সুনামগঞ্জ জেলার তাহেরপুর পৌরসভা, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ পৌরসভা এবং বরগুনা জেলার আমতলী পৌরসভা।
এসব পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।