দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ আসনে বে-সরকারী ভাবে নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতিক নিয়ে এবিএম রুহুল আমিন হাওলাদার, পটুয়াখালী-২ আসনে নৌকা প্রতিকের আ স ম ফিরোজ, পটুয়াখালী-৩ আসনে নৌকা প্রতিকের এস এম শাহাজাদা, পটুয়াখালী-৪ আসনে নৌকা প্রতিকের মহিববুর রহমান।
পটুয়াখালী-১(পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ, দুমকি) আসনে এবিএম রুহুল আমিন হাওলাদার লাঙ্গল প্রতীক নিয়ে ৮০৭৩২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী নাসির উদ্দীন তালুকদার ডাব প্রতীক নিয়ে পেয়েছেন ২৭৮৯২ ভোট।
পটুয়াখালী-২ (বাউফল) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আ.স.ম ফিরোজ নৌকা প্রতীক নিয়ে ১২৪২৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী মো. মহসিন হাওলাদার পেয়েছেন ২৯৫১ ভোট।
পটুয়াখালী-৩ (গলাচিপা, দশমিনা) নির্বাচনী এলাকায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এস.এম শাহজাদা নৌকা প্রতীক নিয়ে ৭৯১৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী আবুল হোসেন ঈগল প্রতিকে ৪৮৫০৮ ভোট পেয়েছেন।
পটুয়াখালী-৪ (কলাপাড়া, রাঙ্গাবালী) আসনে আওয়ামী লীগের মো. মহিববুর রহমান নৌকা প্রতীক নিয়ে ৬০৮৫৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী মো. মাহবুবুর রহমান ঈগল প্রতীক নিয়ে পেয়েছেন ৪৮৫৭৬ ভোট।
সোমবার (৮ জানুয়ারী) সকালে পটুয়াখালী জেলা প্রশাসক ও জেলা রির্টানিং কর্মকর্তা নুর কুতুবুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।