পটুয়াখালী প্রেসক্লাবের ২০২৪ সালের এক বছর মেয়াদি কার্যকরী কমিটির নির্বাচনে সভাপতি পদে মোঃ জাফর খান ও দ্বিতীয় বারের মতো সাধারন সম্পাদক পদে জাকারিয়া হৃদয় নির্বাচিত হয়েছে।
রোববার (২৪ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিরতিহীন ভাবে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। ৩৭জন ভোটারের বিপরীতে সভাপতি পদে তিন জন ও সাধারন সম্পাদক পদে তিন জন প্রতিদ্বন্ধিতা করেন। সহ-সভাপতি পদে এ্যাডভোকেট মোঃ সোহরাব হোসেন বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন। এছাড়াও যুগ্ন সাধারণ সম্পাদক পদে মোঃ জাহাঙ্গীর হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক আতিকুর রহমান ও সদস্য পদে মোঃ মশিউর রহমান বাবলু, কাজী শামসুর রহমান ইকবাল, মোঃ জাকির হোসেন, আফরিন জাহান নিনা, স্বপন ব্যানার্জী, চিন্ময় কর্মকার নির্বাচিত হন।
পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রধান নির্বাচন কর্মকর্তা ডা. সঞ্জীব দাশের নির্দেশক্রমে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন পটুয়াখালী সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বদরুল আমিন খান।