পটুয়াখালী ১ আসনের উপনির্বাচনে মরহুম সাংসদ, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী এ্যাড. শাহজাহান মিয়া এমপির সুযোগ্য পুত্র এ্যাড. তারিকুজ্জামান মনি বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রীর ধানমণ্ডির ৩/এ কার্যালয়ে আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিয়েছেন। বৃহস্পতিবার আওয়ামীলীগের হাজার হাজার নেতাকর্মীদের সাথে নিয়ে উক্ত মনোনয়ন ফরম জমা দেন তিনি। এসময় উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ আওয়ামী লীগের সভাপতি গাজী আতাউর উদ্দীন আহমেদ, দুমকী থানা আওয়ামী লীগ সেক্রেটারি সেলিম আকন, পটুয়াখালী সদর আওয়ামীলীগ নেতা হুমায়ুন চৌধুরী, বি. এম শাহজাহান পারভেজ, পটুয়াখালী জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক সালাম ভূইয়া, দপ্তর সম্পাদক এড. হারুন অর রশিদ, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য ও ল কলেজের প্রিন্সিপাল এড নাসির উদ্দীন, শহর আওয়ামী লীগের সিনিয়র সহ- সভাপতি শামসুল আলম, সহ সভাপতি এ্যাড আবদুস সালাম, সহ সভাপতি এনায়েত হোসেন, এনামুল হোসেন ও এমপির ছোট ছেলে এ্যাড. আরিফুজ্জামান রনিসহ আরও অনেক সিনিয়র নেত্রীবৃন্দ। এছাড়াও আর উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ কৃষকলীগ, মহিলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। উল্লেখ্য, পটুয়াখালী ১ আসনের সাংসদ ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী এ্যাড. শাহজাহান মিয়া এমপি শনিবার (২১ অক্টোবর) সকাল ৬টায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাই তার সংসদীয় এলাকায় উপনির্বাচনের জন্য তারিখ ঘোষনা করে নির্বাচন কমিশন।