মাননীয় সংসদ সদস্য শাহজাহান মিয়ার মৃত্যুতে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
জননেতা ওবায়দুল কাদের এমপি, সভাপতি মন্ডলীর সদস্য এড. জাহাঙ্গীর কবির নানক, ড. আবদুর রাজ্জাক এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন নাসিম, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সহ আরও অনেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ ।সংসদ ভবনে দুপুর ৩টায় মরহুমের প্রথম জানাযা অনুষ্ঠিত হয়।
পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে মরহুমের মরদেহ পটুয়াখালীতে নেওয়া হয়।আগামীকাল সকাল ১১ টায় পটুয়াখালীর ঝাউতলার মাঠে মরহুমের দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হবে।
এখানে উল্লেখ্য যে, শনিবার (২১ অক্টোবর) সকাল ৬টায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগ সাবেক সভাপতি অ্যাডভোকেট শাহজাহান মিয়া শেষ নিশ্বাস ত্যাগ করেন।