প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উপলক্ষে পটুয়াখালী জেলা আওয়ামীলীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল বেলা ১১ টায় জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভায় জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড. মোঃ সুলতান আহমেদ মৃধা, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান, যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাড. গোলাম সরোয়ার, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড. তারিকুজ্জামান মনি, জেলা যুবলীগের সহসভাপতি মোঃ জাহাঙ্গীর সিকদার, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম সহ আওয়ামী লীগ ও অংগ সংগঠনের অসংখ্য নেতাকর্মীরা।
আলোচনা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়।