তিনি আরও বলেন, বৈশ্বিক অর্থনৈতিক মন্দায় বাংলাদেশসহ পৃথিবীর অন্যান্য দেশেও অনেক উন্নয়নমূলক কাজ থমকে আছে। তার পরও প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের দেশে উন্নয়ন কর্মকান্ড চলছে। কুয়াকাটা সমুদ্র সৈকত পরিদর্শনের আগে প্রতিমন্ত্রী বরিশাল সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক সভা উদ্বোধন করেন। কুয়াকাটায় একটি অভিজাত হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পটুয়াখালী-০৪ আসনের সংসদ সদস্য মহিব্বুর রহমান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদসহ বরিশাল সাংবাদিক ইউনিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।