বাংলাদেশে বাল্য বিবাহ বন্ধের তৎপরতা তরান্মিতকরণ প্রকল্পের জেলা পর্যায়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ আগষ্ট) বেলা ১২টায় জেলা প্রশাসকের দরবার হলে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে, জাতিসংঘ জনসংখ্যা তহবিল এর সহযোগিতায় এবং মহিলা বিষয়ক অধিদপ্তর, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এর বাস্তবায়নে দিনব্যাপি কর্মশালার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ আবদুল্লাহ সাদীদ। মহিলা বিষয়ক অধিদপ্তর এর ডে-কেয়ার ইনচার্জ রেখা রানী হালদার এর সঞ্চালনে স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর এর উপ-পরিচালক শিরিন সুলতানা। বাংলাদেশে বাল্য বিবাহ বন্ধের তৎপরতা তরান্মিতকরণ প্রকল্পের জেলা পর্যায়ে অবহিতকরণ কর্মশালায় প্রকল্পের পরিচিতি পাওয়ার পয়েন্টে তুলে ধরেন ইউএনএফপি‘র ফিল্ড অফিসার মোঃ কামরুজ্জামান। এসময় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ এস এম কবির হাসান, জেলা শিক্ষা অফিসার মুহাঃ মুজিবুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুর রহমান, সদর উপজেলা শিক্ষ অফিসার মোঃ আহমল হোসেন খান। প্রকল্পের মূল উদ্দেশ্য হলো, কিশোরী মেয়েদের ক্ষমতায়নের লক্ষ্যে বিবাহিত- অবিবাহিত মেয়েদের জন্য বিনিয়োগ বাড়ানো, কমিউনিটি পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় সরকারি ও বে-সরকারি সংস্থার সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে বাল্য বিবাহ প্রতিরোধে কর্মের গতি বাড়ানো।