স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পটুয়াখালীতে আলোচনা সভা, পুরস্কার বিতরন এবং দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। ১৫ আগষ্ট মঙ্গলবার সূর্যোদ্বয়ের সাথে সাথে সরকারি, আধা-সরকারি, স্বায়িত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বে-সরকারি ভবন সমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং বঙ্গবন্ধুর মূর্যালে পুস্পস্তবক অর্পন করা হয়। পরে শোক দিবস উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে পটুয়াখালী সদরে ২০ জন সহ সর্বমোট ৮৯ জন কারিগরী প্রশিক্ষনার্থীদের মাঝে ৪২ লাখ ২০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়েছে। এছাড়াও বাদযোহর যুব উন্নয়ন অধিদপ্তর কার্যালয় মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।