পটুয়াখালীতে ফ্লাটে দুধর্ষ চুরি # আতঙ্কে শহরবাসী

স্টাফ রিপোর্টার
পটুয়াখালী বার্তা, পটুয়াখালী

তারিখ: ২০১৬-০৭-১১ | সময়: ০৫:২৩:৪৮

পটুয়াখালী শহরের কলেজ রোড এলাকায় এড. গোলাম আহাদ দুলু মিয়ার দুটি ফ্লাট বাসায় দুধর্ষ চুরি সংঘটিত হয়েছে। এড. গোলাম আহাদ দুলু মিয়া জানান, ঈদ-উল-ফিতরের আগের রাতে অথবা পরের রাতে চোরদল দক্ষিন পাশে ভাড়াটিয়া সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হমিায়ুন কবির এর ফ্লাট বাসার জানালার গ্রীল কেটে প্রবেশ করে আলমারী ভেঙ্গে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। এ সময় চোর দল বাসার আসবাবপত্র ও মালামাল এলোমেলো করে ফ্লোরে ফেলে রেখে যায়। চোরদল এ বাসার উত্তর পাশে ফ্লাট বাসার দরজার তালা ভেঙ্গে প্রবেশ করে কয়েকটি ব্যাগ নিয়ে যায়। এ ফ্লাটে বিভিন্ন ব্যাংকের ৬জন অফিসার ব্যাচেলার হিসাবে ভাড়ায় থাকে বলে এড. দুলু মিয়া জানায়। এ ঘটনা পুলিশকে অবহিত করলে সদর থানার ওসি তারিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় এলাকায় চোর আতংক বিরাজ করছে।





Name:

Email:

Website:

Comment:


Comments