শুরু হচ্ছে সাউথইস্ট জাতীয় টেবিল টেনিস প্রতিযোগিতা
পটুয়াখালী বার্তা, পটুয়াখালী
তারিখ: ২০১৬-০৯-০২ | সময়: ০৮:৪৭:০৬
স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সহযোগিতায় ও পটুয়াখালী জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং সাউথইস্ট ব্যাংক লিমিটেড এর পৃষ্ঠপোষকতায় পটুয়াখালী জিমনেসিয়ামে শুরু হতে যাচ্ছে সাউথইস্ট ব্যাংক ৩৬ তম জাতীয় টেবিল টেনিস প্রতিযোগিতা ২০১৬।
আজ ৩ সেপ্টম্বর শনিবার বিকাল ৫টায় জিমনেসিয়ামে জেলা প্রশাসক একেএম শামিমুল হক ছিদ্দিকীর সভাপতিত্বে সাউথইস্ট ব্যাংক ৩৬ তম জাতীয় টেবিল টেনিস প্রতিযোগিতা ২০১৬ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব আবদুল মালেক। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন পুলিশ সুপার সৈয়দ মোসফিকুর রহমান ও একিউরেট টেকনোলজী লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক রোটারিয়ান প্রকৌশলী এম.এ. ওয়াহাব। আরো উপস্থিত থাকবেন বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের (টুর্ণান্টে কমিটি) আহবায়ক মুনিরা মোর্শেদ হেলেন ও সদস্য সচিব মো. আনোয়ার কবির চৌধুরী।
উক্ত জাতীয় টেবিল টেনিস প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাংলাদেশ এয়ার লাইনস, বাংলাদেশ আনসার, জগন্নাখ বিশ^বিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় সহ দেশের বিভিন্ন জেলার ৪২ টি দল অংশগ্রহণ করবে বলে জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারন সম্পাদক আ.ন.ম আমিনুল হক জানান।
Comment Disabled



