ম্যানগ্রোভ ওয়েলফেয়ার ফাউন্ডেশন অফিস উদ্বোধন
পটুয়াখালী বার্তা, পটুয়াখালী
তারিখ: ২০১৬-০৯-০২ | সময়: ০৮:৪৮:২০
স্টাফ রিপোর্টার ॥ ম্যানগ্রোভ ওয়েলফেয়ার ফাউন্ডেশন পটুয়াখালী জেলা শাখার কার্যালয় উদ্বোধন। ২ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০টায় পৌরসভার পুরাতন ভবনের সাবেক স্বাস্থ্য বিভাগ কক্ষে প্রধান অতিথি হিসাবে ফিতা কেটে ম্যানগ্রোভ ওয়েলফেয়ার ফাউন্ডেশন পটুয়াখালী জেলা শাখার কার্যালয় উদ্বোধন করেন পৌরসভার মেয়র ডা. মো. শফিকুল ইসলাম। ম্যানগ্রোভ ওয়েলফেয়ার ফাউন্ডেশন পটুয়াখালী জেলা শাখার সভাপতি আবদুর রব আকনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ম্যানগ্রোভ ওয়েলফেয়ার ফাউন্ডেশন পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক গাজী গোলাম সরোয়ার। ম্যানগ্রোভ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন ম্যানগ্রোভ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উপদেষ্ঠা পানিসম্পদ মন্ত্রণালয়ের উপ-পরিচালক নুর আলম, সাবেক সভাপতি বর্তমান উপদেষ্ঠা প্রফেসর ড. মুজিবুর রহমান খান, প্রফেসর ফরিদা আক্তার, প্রভাষক ডা. জসিম উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন পটুয়াখালী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মোসা. সেলিনা আক্তার। সভায় ফেডারেশনের সদস্য শিউলি সিনহার অকাল মৃত্যুতে এক মিনিট দাড়িয়ে নিরবতার মধ্যে দিয়ে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ম্যানগ্রোভ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সদস্য নেতৃবৃন্দ।
Comment Disabled



