পটুয়াখালীর জেলার বড় বিঘাই নামক এলাকায় চেয়ারম্যানের বিরুদ্ধে মেম্বারদের মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। পটুয়াখালী সদর উপজেলাধীন ১২ নং বড় বিঘাই ইউনিয়ন পরিষদের ক্যাম ঘাটা পোলের হাট নামক এলাকায় বুধবার বিকেলে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত হওয়া এলাকাবাসীরা বলেন, বিএনপি সর্মথিত ইউপি সদস্যরা টিসিবির পণ্য নিয়ে দীর্ঘদিন আমাদের সাথে অনিয়ম করে আসছিল। তারা ভুয়া নাম দিয়ে তাদের পছন্দের ও কাছের লোকদের নাম যুক্ত করেছেন। যেখানে আমরা বঞ্চিত হচ্ছি অধিকার থেকে। ৮০ কেজি চালের স্থানে ৬০ কেজি চাল দিতে চেয়েছে। চেয়ারম্যানের কাছে গিয়ে আমরা অভিযোগ করলে চেয়ারম্যান নিজে টিসিবির ৮০ কেজি চাল আমাদের মাঝে বন্টন করেন। আমরা বড় বিঘাই ইউনিয়নের জেলেদের কে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করতে ও অনেক বৈধ পেশাদার জেলেদের মৎস অধিদপ্তরের কার্ড থাকা সত্বেও তারা এই টিসিবির প্রদত্ত চাল থেকে বঞ্চিত হচ্ছি অসাধু মেম্বার দের কারনে। তাই তারা চেয়ারম্যান এর জন্য চাল চুরি করতে পারে নাই। এই ক্ষোভে তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। আমরা টিসিবির কার্ড ধারী ও জেলেরা এই ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
৮ নং ওয়ার্ডের মাজেদ মৃধা বলেন, চেয়ারম্যান ভালো মানুষ আমাগো বিপদ আপদে পাশে থাহে।
ইসাক মাঝি ও আব্দুর রব ফরাজী বলেন, মোরা মাছ ধরি মোগো কার্ড আছে। হেইর পরো কেমনে যানি নাম বাদ পরে। চাউল পাই না। চেয়ারম্যান এর কাছে গেলে হে ব্যবস্থা কইরা দেয় চাইলের।
৯ নং ওয়ার্ডের সাইদুল মুসল্লী বলেন জীবন শেষের দিকে বাচমু কয়দিন যানি না তয় চেয়ারম্যান ভালা মানুষ। আর এক জন এলাকাবাসী বলেন ভালা খারাপ বুঝি না যে কাম করে হেরে ভালো কইতে হইব্ব।
উল্লেখ্য, ২৫ মার্চ সোমবার জেলা প্রশাসক বরাবর বড়বিঘাই ইউনিয়নের কয়েকজন ইউপি সদস্য উক্ত ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। যার প্রতিবাদে উক্ত মানবন্ধন করেছে এলাকাবাসী।