একুশে ফেব্রুয়ারী প্রথম প্রহরে পটুয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন পটুয়াখালী পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. তারিকুজ্জামান মনি। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে পটুয়াখালী জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে তিনি পুষ্পস্তবক অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণের পর তিনি সহ সকলে নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় তার সঙ্গে ছিলেন পটুয়াখালী জেলা আওয়ামীলীগের নেতারা। পরে সংসদ সদস্য, প্রশাসন ও পুলিশ ও র্যাবের পক্ষ থেকে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এরপর সর্বস্তরের মানুষের ঢল নামে শহীদ মিনারে।