দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর দুপুর ১২ টায় পটুয়াখালী-১ (সদর-মির্জাগঞ্জ-দুমকি) আসনে জেলা রিটার্নিং অফিসার জেলা প্রশাসক মো. নুর কুতুবুল আলম এর কাছে মনোনয়ন দাখিল করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. আফজাল হোসেন।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, সাবেক উপজেলা চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. তারিকুজ্জামান মনি, যুগ্ম-সাধারন সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. গোলাম সরোয়ারসহ আরও অনেক জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতানেত্রীবৃন্দ।
উল্লেখ্য, পটুয়াখালীর ৪টি আসনে ৬ জন স্বতন্ত্র প্রার্থী সহ বিভিন্ন দলের ২৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। পটুয়াখালী ১ আসনে কোন স্বতন্ত্র প্রার্থী নেই। এছাড়া ২ আসনে ২ জন, ৩ আসনে ১ জন ও ৪ আসনে ৩ জন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এ নিয়ে পটুয়াখালী ১ আসনে ৮ জন, বাউফল পটুয়াখালী ২ আসনে ৬ জন , পটুয়াখালী ৩ আসনে ৭ জন ও পটুয়াখালী ৪ আসনে ৭জন প্রার্থী সহ মোট ২৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিলম্বের কারণে পটুয়াখালী ৩ আসনে বাংলাদেশ কংগ্রেস পার্টির প্রার্থী সালমা আক্তার শিল্পীর মনোনয়নপত্র গ্রহণ করেননি জেলা রিটার্নিং অফিসার।