পটুয়াখালী ১ আসনের মরহুম সংসদ সদস্য ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী এ্যাডভোকেট শাহজাহান মিয়া এমপির শোকের পোষ্টার আগুন দিয়ে পুড়িয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে কমলাপুর ইউনিয়নের বটবলইকাঠী আখইবাড়িয়া নামক স্থানে এমন ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানিয়েছেন, শাহজাহান মিয়া এমপির মৃত্যুর পর পটুয়াখালীর সর্বত্র শোকাহত পোষ্টার লাগিয়েছে বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং সাধারণ জনগন। তিনি মারা যাওয়ার পর পটুয়াখালী শহরে শোকের ছায়া নেমে এসেছে। এমন কোনো স্থান নেই যেখানে মরহুম শাহজাহান মিয়া এমপির শোকবার্তার পোষ্টার লাগানো হয়নি। কিন্তু হঠাৎ করে বৃহস্পতিবার রাতে কমলাপুর ইউনিয়নের বটবলইকাঠী আখইবাড়িয়া স্থানের শোকের পোষ্টার ছিড়ে পুড়িয়েছে দুর্বৃত্তরা।
এদিকে শোকের পোষ্টার ছেড়া ও পোড়ানোর ঘটনায় পটুয়াখালীতে প্রতিবাদের ঝড় বইছে। অধিকাংশ রাজনৈতিক ব্যক্তিবর্গ তাদের ফেসবুক আইডিতে ছেড়া পোষ্টারের ছবি পোষ্ট করে প্রতিবাদ জানিয়েছেন এবং দোষীদের শাস্তি দাবি করেছেন। দোষীদের শাস্তি দাবি করেছেন মরহুম শাহজাহান এমপির দুই পুত্র এ্যাড তারিকুজ্জামান মনি এবং এ্যাড আরিফুজ্জামান রনি। এছাড়াও ফেসবুকে প্রতিবাদ জানিয়েছেন মাকসুদুর রহমান, আল আমিন, আরিফ হোসাইন, জামালসহ আরও অনেকে। পটুয়াখালী জেলা আওয়ামীলীগের অসংখ্য নেতাকর্মীরা তাদের স্ব-স্ব মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন।