আজ পটুয়াখালী আসছেন এলজিইডি সচিব আবদুল মালেক
পটুয়াখালী বার্তা, পটুয়াখালী
তারিখ: ২০১৬-০৯-০২ | সময়: ০৮:১০:২১
স্টাফ রিপোর্টার ॥ স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব আবদুল মালেক আজ ৩ সেপ্টেম্বর শনিবার ১দিনের সফরে পটুয়াখালী আসবেন। সফরসূচির মধ্যে রয়েছে সকাল ৯টায় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে উদ্দেশ্যে রওনা। সাড়ে ৯ টায় বিমান বন্দরে উপস্থিত। বেলা পৌনে ১১টায় ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে বিমানযোগে রওনা। সাড়ে ১১টায় বরিশাল বিমানবন্দরে উপস্থিত । বেলা ১২টায় পটুয়াখালী সার্কিট হাউজের উদ্দেশ্যে সড়ক পথে রওনা। দুপুর ১টায় পটুয়াখালী সার্কিট হাউজে উপস্থিত এবং মধ্যাহ্ন বিরতি। বিকেল ৩টায় পটুয়াখালী জেলায় এলজিইডি কর্তৃক বাস্তবায়নাধীন চলমান বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন। বিকেল ৫টায় পটুয়াখালী জিমনেসিয়ামে অনুষ্ঠিত সাউথইস্ট ব্যাংক ৩৬তম জাতীয় টেবিল টেনিস প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান। সন্ধ্যা ৬টায় পটুয়াখালী থেকে সড়কপথে বরিশালের উদ্দেশ্যে যাত্রা। রাত ৮টায় বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে লঞ্চযোগে রওয়ানা। এই সফর সূচি নিশ্চিত করেছেন সচিবের একান্ত সচিব মোঃ শরিফুল ইসলাম।
Comment Disabled



