দৈনিক পটুয়াখালী বার্তা অফিস পরিদর্শন
পটুয়াখালী বার্তা, পটুয়াখালী
তারিখ: ২০১৬-০৯-০২ | সময়: ০৮:০১:৪৭
বার্তা রিপোর্টার ॥ ১ সেপ্টেম্বর রাত ৮টায় দৈনিক পটুয়াখালী বার্তা অফিস পরিদর্শন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। তিনি পত্রিকায় তথ্য ও আধুনকি প্রযুক্তি ব্যবহারের উপর মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক পটুয়াখালী বার্তার প্রকাশক-সম্পাদক আলহাজ্ব অ্যাড. মো. তারিকুজ্জামান মনি, দৈনিক পটুয়াখালী বার্তার বার্তা সম্পাদক মো. আলমগীর হোসেন, বিশেষ প্রতিনিধি মনিরুল ইসলাম (মাসুদ), স্টাফ রিপোর্টার আতিকুল আলম সোহেল, ক্যামেরাম্যান আরিফ আল আমিন।
Comment Disabled



