কওমী মাদ্রাসা শিক্ষক শিক্ষার্থীদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার 3
পটুয়াখালী বার্তা, পটুয়াখালী

তারিখ: ২০১৬-০৯-০১ | সময়: ০৯:৩৯:০৬


স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড কতৃক সারাদেশে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীতে কওমী মাদ্রাসা শিক্ষক শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা ১২টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানব বন্ধন কর্মসূচি পালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ডের সহ-সভাপতি মাও: সেকান্দার আলী, সাধারণ সম্পাদক ও বড় জামে মসজিদের খতিব মাও: আবু সাঈদ, মাও: মনিরুল ইসলাম প্রমুখ। এসময় জেলা কওমী মাদ্রাসা শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন কওমী মাদ্রাসায় সন্ত্রাস ও জঙ্গীবাদ শিক্ষা দেওয়া হয় না। কওমী মাদ্রাসায় সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে কাজ করে।





Comment Disabled

Comments