জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন
পটুয়াখালী বার্তা, পটুয়াখালী
তারিখ: ২০১৬-০৮-৩১ | সময়: ০৯:০১:২৩
স্টাফ রিপোর্টার ॥ ‘জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াও বাংলাদেশ’ এই শ্লোগান নিয়ে পটুয়াখালীতে জেলা আইনজীবী সহকারী সমিতির উদ্যোগে ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচি পালন করেছে ।
৩১ আগস্ট রবিবার দুপুর ২ টায় জেলা আইনজীবী সহকারী সমিতির উদ্যোগে জেলা বার সমিতি প্রাঙ্গণের সামনে ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচিতে জেলা আইজীবী সহকারী সমিতির সভাপতি মাহবুব আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আইজীবী সমিতির সভাপতি অ্যাড. খন্দকার আঃ হাই খন্দকার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ নাসির উদ্দিন, যুগ্ম সম্পাদক অ্যাড. মাহমুদুল হাসান।
মানববন্ধনে আরো বক্তব্য রাখেন জেলা আইনজীবী সহকারী সমিতির সাধারণ সম্পাদক মোঃ শাহবুদ্দিন, সাবেক সভাপতি চিত্র রঞ্জন দত্ত, সমিতির সদস্য আনিচুর রহমান, গাজী জয়নাল আবেদীন, আলাউদ্দিন শিকদার, মোঃ শাহ আলম, কবির উদ্দিন প্রমুখ। জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচিতে জেলা আইনজীবী সহকারী সমিতির শতশত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Comment Disabled



