আজ পবিপ্রবিতে আইসিটি ক্যারিয়ার ক্যাম্প অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার 3
পটুয়াখালী বার্তা, পটুয়াখালী

তারিখ: ২০১৬-০৮-৩১ | সময়: ০৮:৫৭:৩৪


স্টাফ রিপোর্টার ॥ তথ্য ও প্রযুক্তিতে তরুণদের আগ্রহী করে তোলা ও সম্পৃক্ততা বাড়াতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) লিভারেজিং আইসিটি ফর গ্রোথ, এমপ্লয়মেন্ট অ্যান্ড গভর্নেন্স (এলআইসিটি) প্রকল্পের উদ্যোগে দেশের ৬৪ জেলার নির্বাচিত সরকারি-বেসরকারি বিশ^বিদ্যালয় ও কলেজে শুরু হয়েছে “আইসিটি ক্যারিয়ার ক্যাম্প-২০১৬।
এ “আইসিটি ক্যারিয়ার ক্যাম্প-২০১৬ উপলক্ষে আজ ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর ২.৩০ মিনিটে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের একাডেমিক ভবনে ‘আইসিটি ক্যারিয়ার ক্যাম্পে’ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক এমপি। প্রতিমন্ত্রী একইদিন বিকাল ৪.৩০মিনিটে পটুয়াখালী শহরের প্রাণকেন্দ্রে এ.কে.এম কলেজে শেখ রাসেল ডিজিটাল ল্যাব পরিদর্শন শেষে বিকাল ৫টায় পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ে তৃণমূলের তথ্য জানালা কর্মসূচির আওতায় প্রশিক্ষন কার্যক্রম পরিদর্শন করবেন বলে প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. আব্দুল বারী কর্তৃক প্রেরিত পত্রে নিশ্চিত করা হয়েছে।





Comment Disabled

Comments