পটুয়াখালী পৌর আওয়ামীলীগের মানববন্ধন
পটুয়াখালী বার্তা, পটুয়াখালী
তারিখ: ২০১৬-০৮-৩১ | সময়: ০৮:৫৪:৩৬
স্টাফ রিপোর্টার ॥ স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে পটুয়াখালী পৌর আওয়ামীলীগ উদ্যোগে শোক র্যালি ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত।
৩১ আগস্ট বুধবার সকাল সাড়ে ১০টায় জেলা আওয়ামীলীগের অফিস কার্যালয় থেকে শোক র্যালি বেড় হয়ে শহরের প্রধান প্রধান শড়ক প্রদক্ষিন করে পটুয়াখালী প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়ে সেখানে ঘন্টাব্যাপি মানববন্ধন পালন করে। পৌর আওয়ামীলীগের ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালনকালে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, পৌর আওয়ামীলীগের সভাপতি শাহ জালাল খান, সহ-সভাপতি মনিরুজ্জামান চৌধুরী মনু, জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো.মিজানুর রহমান মিজান, পৌর কাউন্সিলর মো. নিজামুল হক, জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শাহরিয়ার প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর আঃ বারেক হাওলাদার, ৪নং ওয়ার্ড জঙ্গিবাদ প্রতিরোধ কমিটির সভাপতি মো. জাহিদ হোসেন বাচ্চু তালুকদারসহ বিপুল সংখ্যক নেতাকর্মী সমর্থক উপস্থিত ছিলেন।
Comment Disabled



