কেমিস্টস এন্ড ড্রাগিস্টস্ সমিতির মানববন্ধন

স্টাফ রিপোর্টার 3
পটুয়াখালী বার্তা, পটুয়াখালী

তারিখ: ২০১৬-০৮-২৯ | সময়: ০৮:৩৫:১৯


স্টাফ রিপোর্টার ॥ ১৫ আগস্ট ও ২১ আগস্ট নির্মম হত্যাযজ্ঞ এবং সন্ত্রাস ও জঙ্গিবাদের প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি পটুয়াখালী জেলা কমিটির নেতৃবৃন্দ-সদস্যরা।
২৯ আগস্ট সোমবার সকাল ১০টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্টস সমিতি পটুয়াখালী জেলা কমিটির আয়োজিত মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সমিতির সভাপতি ইসতিয়াক আহম্মেদ রাহাত, অবৈতনিক সম্পাদক মুক্তিযোদ্ধা এম.এ জব্বার খান, সহ-সভাপতি হরিপদ দাস, কোষাধ্যক্ষ সুভাষ চন্দ্র বণিক প্রমুখ। মানববন্ধন শেষে শহরে একটি র‌্যালি বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিশুপার্ক গিয়ে শেষ হয়।





Comment Disabled

Comments