জেলা যুবলীগের আলোচনা সভা ও দোয়া মিলাদ

স্টাফ রিপোর্টার 3
পটুয়াখালী বার্তা, পটুয়াখালী

তারিখ: ২০১৬-০৮-২৯ | সময়: ০৮:২৫:২৭


স্টাফ রিপোর্টার ॥ পটুয়াখালীতে জেলা যুবলীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদত বার্ষিকী ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে দোয়া মাহ্ফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ আগস্ট রবিবার সন্ধ্যা ৭টায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক মুক্তিযোদ্ধা খান মোশারফ হোসেন। জেলা যুবলীগের আহবায়ক মো. আরিফুজ্জামান রনি’র সভাপতিত্বে দোয়া মাহফিল ও আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, জেলা মুুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো: শাহজাহান খান, শিক্ষাও মানব সম্পদ বিষয়ক সম্পাদক প্রফেসর আঃ ছালাম, পৌর আওয়ামীলীগের সভাপতি শাহজালাল খান, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বি এম শাহজাহান পারভেজ, জেলা শ্রমিকলীগের সভাপতি অ্যাড. শাহিন মিয়া, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: রাশেদ খান, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি মনু তালুকদার। অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন যুবলীগের আবুল বাশার সোহাগ, মো: শফিকুর রহমান মামুন, মো:লিটন, মো: সৈয়দ সোহেল, মো:কিবরিয়া, মো: জহিরুল ইসলাম লোটাস।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক অ্যাড. মোঃ শহিদুল ইসলাম। সমাবেশে জেলার বিভিন্ন সংগঠনের শত শত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদত বার্ষিকী ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মো: জাফর খান।





Comment Disabled

Comments